কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রুশ ট্যাংকারে ধারাবাহিক হামলার পর ইউক্রেনকে কঠোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্টভাবে বলেছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে ইউক্রেনকে সমুদ্রপথ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ইউক্রেনের নৌ-ড্রোন হামলাগুলো দস্যুতার শামিল। তিনি জানান, এই হামলার জবাবে রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে ঢোকা জাহাজকে লক্ষ্যবস্তু করবে।

পুতিন আরও সতর্ক করে বলেন, হামলা চলতে থাকলে ইউক্রেনকে সহায়তাকারী দেশগুলোর জাহাজেও হামলার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। তার ভাষায়, ‘আমরা বলছি না যে হামলা করব, তবে সম্ভাবনা যাচাই করব।’

গত দুই দিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে সামুদ্রিক ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। এসব হামলার জেরে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য মস্কো সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার। প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উসাকোভ।

সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X