কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নীরবে আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে যে ১২ অভ্যাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা সবাই সুস্থ ও সুখী থাকতে চাই, আর এর জন্য সাধারণত ভালো অভ্যাস গড়ে তোলা দরকার। আপনি যদি নিয়মিত প্রোটিন, ফল এবং সবজি খেয়ে থাকেন এবং সক্রিয় জীবনযাপন করেন, তাহলে আপনি অনেকটাই এগিয়ে।

তবুও বিভিন্ন কারণে আমরা অনেকেই কিছু অস্বাস্থ্যকর অভ্যাসে জড়িয়ে পড়ি—সময় কম, ব্যস্ত জীবন, সুবিধা বা কখনো শুধু আলসেমি।

এসব অভ্যাস স্বল্পমেয়াদে খুব বড় ক্ষতি না করলেও, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়। বর্তমানে ডাক্তাররা আমাদের যে অভ্যাসগুলোকে সবচেয়ে ক্ষতিকর বলে জানিয়েছেন, চলুন সেসব জেনে নিই।

অল্প পরিমাণেও অ্যালকোহল পান করা

হেমাটোলজিস্ট ও অনকোলজিস্ট ড. সঞ্জয় জুনেজা বলেন, যে কোনো পরিমাণ অ্যালকোহলই স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, এমনকি ক্যানসারের ঝুঁকিও। তিনি বলেন, ‘অনেকে ভাবেন শুধু বেশি পান করলেই ক্ষতি হয়, কিন্তু অল্প পানেও ঝুঁকি বাড়ে, বিশেষ করে স্তনের ক্যানসার।’

যথেষ্ট ফল ও সবজি না খাওয়া

ড. জুনেজা বলেন, উদ্ভিজ্জ খাবার কম খেলে আমাদের অন্ত্রে থাকা উপকারী জীবাণুগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখে। বিশেষ করে ফাইবার হজম উন্নত করে, প্রদাহ কমায় এবং দীর্ঘমেয়াদি রোগ থেকে রক্ষা করে বলে জানান তিনি।

মাঝে মধ্যে ধূমপান করা

ধূমপান যে কোনো মাত্রায় ক্ষতিকর—ফুসফুস, গলা, পেটসহ নানা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ‘ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই; অল্প বা সামাজিকভাবে ধূমপান করলেও ক্ষতি হয়,’ বলেন ড. জুনেজা। ‘হুক্কাও এর মধ্যে পড়ে, কখনো কখনো আরও খারাপ।’

নাক ডাকা উপেক্ষা করা

ড. টনিয়া ফার্মার বলেন, নাক ডাকা নির্দোষ মনে হলেও এটি ‘স্লিপ অ্যাপনিয়ার’ লক্ষণ হতে পারে, যা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এমনকি আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

নাকের স্প্রে ও ডিকনজেস্ট্যান্ট নিয়মিত ব্যবহার করা

ড. ফার্মারের মতে, আফরিন বা নিওসাইনেফ্রিনের মতো স্প্রে নিয়মিত ব্যবহার করলে ‘রিবাউন্ড কনজেশন’ হয়—স্প্রে বন্ধ করলেই নাক আরও বেশি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘এর বদলে ফ্লোনেজ বা নাসাকোর্টের মতো ন্যাজাল স্টেরয়েড ব্যবহার করা ভালো।’

দীর্ঘ সময় বসে থাকা

যারা ডেস্ক জব করেন, তারা দিনে অনেকক্ষণ বসে থাকেন। ড. জেনিফার ব্রাউন বলেন, দিনে ৮ ঘণ্টা বা তার বেশি বসে থাকা হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। ‘কাজের সময় সামান্য দাঁড়িয়ে থাকা বা হাঁটাই স্বাস্থ্য অনেকটাই ভালো রাখে।’

ঠিকমতো ঘুম না হওয়া

ড. লিলি জনস্টন বলেন, পর্যাপ্ত ঘুমের অভাবে শুধু ক্লান্তি নয়—রক্তচাপ বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স খারাপ হয়, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।

নিয়মিত ডাক্তার দেখানো এড়িয়ে যাওয়া

ড. জনস্টন জানান, বার্ষিক চেকআপ না করলে উচ্চ রক্তচাপ, রক্তে চিনি বেশি থাকা বা কোলেস্টেরল সমস্যার মতো বিষয়গুলো বছরের পর বছর অজানা থেকে যায়। তিনি বলেন, ‘এসব নীরব ঘাতক প্রথমে কোনো লক্ষণ দেখায় না; কিন্তু ধীরে ধীরে ধমনি ক্ষতিগ্রস্ত করে। নিয়মিত চেকআপে সমস্যা খুব আগেই ধরা পড়ে।’

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা

ড. ব্রাউন বলেন, শুধু পরিবেশ নয়, আমাদের শরীরেও প্লাস্টিকের ক্ষতি হয়। ‘মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে, এমনকি মস্তিষ্কেও জমা হতে পারে। তাই কাচের কনটেইনার বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করাই ভালো।’

অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করা

ড. ব্রাউনের মতে, সোডা, এনার্জি ড্রিংক বা প্যাকেটজাত জুস নিয়মিত পান করা খুব ক্ষতিকর। এগুলোতে শুধু ফাঁকা ক্যালোরি থাকে যা ক্ষুধা মেটায় না; বরং ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, ‘যতটা সম্ভব পানি পান করাই ভালো।’

কানে কম শোনা বিষয়টি অবহেলা করা

যদি বারবার কাউকে কথা পুনরায় বলতে বলতে হয় বা টিভির ভলিউম বাড়াতে হয়, তবে এটি অবহেলা করবেন না। ড. ফার্মার জানান, প্রথম দিকের হিয়ারিং লস উপেক্ষা করলে মস্তিষ্কের ওপর চাপ বাড়ে, সামাজিক বিচ্ছিন্নতা ও মানসিক সক্ষমতা কমার ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, চিকিৎসাহীন হিয়ারিং লস ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে।

ব্যায়াম না করা

ড. অ্যালেক্স ম্যাকডোনাল্ড বলেন, ব্যস্ততার কারণে অনেকেই ব্যায়াম বাদ দেন, কিন্তু শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা বা গাড়ি একটু দূরে পার্ক করাও প্রতিদিনের স্টেপ বাড়াতে সাহায্য করে।

সূত্র : Good Housekeeping

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X