কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবল বাতাসের কারণে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানিয়েছে, ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ঘিরে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার পর এমন ঘটনা দ্বীপটির পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। খবর আলজাজিরার।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকআউটের খবর ছড়িয়ে পড়ে বলে জানায় গ্রিনল্যান্ডের সংবাদমাধ্যম সারমিৎসিয়াক। বিদ্যুৎ সংস্থাটি ফেসবুকে জানায়, বুকসেফিয়র্ড জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে ট্রান্সমিশন লাইনে ত্রুটি দেখা দেয়। জরুরি বিকল্প কেন্দ্র ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ে পানির সরবরাহ ও ইন্টারনেট সংযোগেও। কিছু এলাকায় সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে পড়ে।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ সংস্থা জানায়, নুক শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। শহরটির জনসংখ্যা প্রায় ২০ হাজার। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরার আগ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানানো হয়।

এই বিদ্যুৎ বিপর্যয়ের ঠিক আগেই গ্রিনল্যান্ড সরকার দুর্যোগ প্রস্তুতি নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে নাগরিকদের অন্তত পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পানীয় জল, খাবার, ওষুধ, গরম কাপড় এবং বিকল্প যোগাযোগের ব্যবস্থা মজুত রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত ঝুঁকির মুখে গ্রিনল্যান্ডের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১০

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১১

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১২

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১৩

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১৪

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৫

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৬

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৭

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৮

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৯

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

২০
X