কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

কুরআন অবমাননার পর সুইডেনে মসজিদ পোড়ানো হয়

সুইডেনে মসজিদে আগুন। ছবি : পার্সটুডে
সুইডেনে মসজিদে আগুন। ছবি : পার্সটুডে

সুইডেনে কুরআন অবমাননার পর মসজিদে আগুন লাগার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সেন্ট্রাল সুইডেনের এসকিলতুনা এলাকায় একটি মসজিদে এ ঘটনা ঘটে। জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ পুড়ে যাওয়ায় পুলিশ তদন্ত করছে। তবে বিষয়টিকে অগ্নিসংযোগ হিসেবে সন্দেহ করা হচ্ছে। এতে মসজিদের ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও তদন্ত চলছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

পুলিশ বলেছে- মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আপাতত ব্যবহারযোগ্য নয়।

মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে জানান, পুলিশি তদন্তে দেখা গেছে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ইসলামবিদ্বেষীরা কয়েক দফায় মসজিদে হামলা চালানোর হুমকি দিয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয় তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে কোনো ব্যক্তি হতাহত হননি।

উল্লেখ্য, সম্প্রতি সুইডেনে বেশ কয়েকটি কুরআন অবমাননার ঘটনা ঘটে। এসব ঘটনায় সমগ্র বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এমনকি বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ওআইসির উদ্যোগে জাতিসংঘে সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

এ ঘটনারে পর আইন সংশোধনের কথা জানান দেশটির বিচারমন্ত্রী গানার স্ট্রম। তিনি বলেন, দেশের আইনে প্রয়োজনীয় সংশোধন করতে শিগগিরই একটি কমিশন নিয়োগ দেওয়া হবে। সুইডেনের বিতর্কিত বাকস্বাধীনতা আইনের কারণে দেশটিতে বিশিষ্ট ব্যক্তি ও ধর্ম অবমাননার ঘটনা ঘটছে। এতদিন এই আইন পরিবর্তনের বিষয়টি নাকচ করে আসছিল সরকার।

গানার স্ট্রম আরও বলেন, সম্প্রতি দেশে টানা বেশ কয়েকটি কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশের ভেতর ও বাইরে থেকে সুইডেনের বিরুদ্ধে হুমকি আসছে। ফলে সুইডেনের জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তাকে আমরা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১১

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৪

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৫

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৬

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৭

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৮

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

২০
X