কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননা : অবশেষে মুখ খুলল সুইডেন সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় মুখ খুলেছেন দেশটির সরকার। ঘটনার পাঁচ দিনের মাথায় রোববার (২ জুলাই) নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সুইডিশ সরকার। খবর আল জাজিরার।

পবিত্র কোরআনের অবমাননা এড়াতে মুসলিম দেশগুলোর জোট অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আহ্বানের পর সুইডিশ সরকারের পক্ষ থেকে এ নিন্দা করা হয়েছে।

বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সুইডেনে বিক্ষোভের নামে কয়েকজনের সংঘটিত ইসলামোফোবিক কর্মকাণ্ড মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে। এবিষয়ে সুইডেন সরকার সম্পূর্ণ অবহিত।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এসব কাজ কোনোভাবেই সুইডেন সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় না।’

গত বুধবার সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদের এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত।

এ ঘটনার জেরে ওআইসি বৈঠকে বসে এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের অবমাননা এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বৈঠকের পরে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ‘কোরআনের অবমাননা করার ঘটনার পুনরাবৃত্তি রোধে ওআইসি তার সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ ও সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করার’ আহ্বান জানিয়েছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোরআন বা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ পোড়ানো খুবই আপত্তিকর ও অসম্মানজনক কাজ এবং স্পষ্ট উসকানি। বর্ণবাদ, জেনোফোবিয়া এবং এই ধরনের অসহিষ্ণুতার কোনো স্থান সুইডেন বা ইউরোপে নেই।

এদিকে কোরআন পোড়ানোর ঘটনার পর ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোসহ বহু দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে। সুইডিশ কর্তৃপক্ষ জানিয়েছে, কোরআন পোড়ানোর ঘটনায় তারা তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X