কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে মসজিদে আগুন, দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে গেল দখলদাররা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের দেইর ইস্তিয়া শহরে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর মসজিদের দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে যায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বুধবার বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানান কয়েকজন ইসরায়েলি নেতা। তাদের সমালোচনার পরদিনই এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন অ্যাসোসিয়েটেড প্রেসের একজন প্রতিবেদক। তিনি দেখতে পান, মসজিদের একটি দেয়ালে আগুনের দাগ, ক্ষতিগ্রস্ত কার্পেট এবং কমপক্ষে তিনটি পোড়া কোরআন শরিফ পড়ে আছে।

মসজিদের বাইরের একটি দেয়ালে হিব্রু ভাষায় লেখা ছিল— “আমরা ভয় পাই না”, “আমরা আবার প্রতিশোধ নেব”, “নিন্দা করে যান।” বার্তাগুলোর একটিতে সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রধান মেজর জেনারেল আভি ব্লুথকে ইঙ্গিত করা হয়েছে বলেও মনে হচ্ছে। তিনি আগের দিন বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছিলেন।

এই ঘটনা সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের একের পর এক হামলার ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। এসব হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন শীর্ষ সরকারি কর্মকর্তা, সামরিক নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তবে এখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাড়তে থাকা সহিংসতা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।

ঘটনার সময় ইসরায়েলি সেনারা এলাকায় উপস্থিত ছিলেন। কিন্তু তারা বাধা দেননি। সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, পশ্চিম তীরে সহিংসতা গাজার পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এ নিয়েও ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১০

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১২

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৩

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৪

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৫

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৬

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৭

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৯

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

২০
X