কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনে নাইটক্লাবে আগুন লেগে নিহত ৭

রোববার স্পেনের একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগেছে। ছবি : সংগৃহীত
রোববার স্পেনের একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগেছে। ছবি : সংগৃহীত

স্পেনের একটি নাইটক্লাবে আগুন লেগে সাতজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইটক্লাবটি আটালায়াস এলাকায় অবস্থিত। এ ঘটনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক এক্সবার্তায় লেখেন, আটালায়াস নাইটক্লাবে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। আমরা খুবই শোকাহত।

ঠিক কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার সময় নাইটক্লাবের ভেতরে অনেক মানুষ ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X