কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটো-মিত্র স্লোভাকিয়ার নির্বাচনে রাশিয়াপন্থি দল জয়ী

রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত
রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ায় জাতীয় নির্বাচনে রাশিয়াপন্থি স্মের পার্টি নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রোগ্রেসিভ স্লোভাকিয়ার চেয়ে দলটি এগিয়ে থাকলেও পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ জন্য সরকারের গঠনে অন্য দলগুলোর ওপর নির্ভর করতে হবে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর স্মের পার্টিকে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ন্যাটোর মিত্র দেশ স্লোভাকিয়ায় ভোটগ্রহণের পর সব এলাকায় ভোট গণনা শেষ হয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, স্মের পার্টি ২৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে। আর ১৭ ও ১৫ শতাংশ ভোট পেছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে প্রোগ্রেসিভ স্লোভাকিয়া এবং ভয়েস-সোশ্যাল ডেমোক্রেসি বা হ্লাস পার্টি।

বিশ্লেষকেরা বলছেন, রবার্ট ফিকোর দল স্লোভাকিয়ায় ক্ষমতায় এলে দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। কেননা নির্বাচনের আগেই ইউক্রেনে সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ৫৯ বছর বয়সী ফিকো।

তবে নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে পরবর্তী সরকার গঠন নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে এটা বলা যায়, সরকার গঠন করতে পিটার পেলেগ্রিনির হ্লাস পার্টি ও ইগর মতোভিচের ওলানো পার্টির মতো দলগুলোকে প্রয়োজন হবে ফিকোর। আর এ ক্ষেত্রে কিংমেকার হিসেবে আবির্ভূত হতে পারেন ফিকোর সাবেক সহকর্মী পিটার পেলেগ্রিনি। তবে ফিকোর সঙ্গে বিরোধের জেরে ২০২১ সালে দল থেকে বেরিয়ে গিয়ে হ্লাস পার্টি গঠন করেছিলেন পিটার পেলেগ্রিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X