কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেনিসে পর্যটকবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২১

দুর্ঘটনাস্থলের ছবি। সূত্র : সিএনএন।
দুর্ঘটনাস্থলের ছবি। সূত্র : সিএনএন।

ইতালির ভেনিসে সেতুর ওপর থেকে খাদে পড়ে শিশুসহ ২১ বিদেশি পর্যটক নিহত হয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ভেনিসের ফায়ার ব্রিগেডের কমান্ডার মাউরো লুয়োনগো জানান, বাসটি ডিগবাজি খেয়ে ১০ মিটার উঁচু থেকে পড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের পাশাপাশি অনেকে আহত হয়েছেন।

জানা গেছে, বাসটি ফ্লাইওভারের ওপর থেকে নিরাপত্তা বেষ্টনি ভেদ করে রেললাইনের ওপর পড়ে যায়। এতে সাথে সাথেই বাসটিতে আগুন ধরে যায়। তবে এভাবে ফ্লাইওভারের ওপর থেকে পড়ে যাওয়ার কারণ স্পষ্ট হওয়া যায়নি।

বাস অপারেটরের কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, বাসটি ছিল বিদ্যুৎচালিত। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন লেগে থাকতে পারে।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেন ও একজন জার্মানির নাগরিক। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন শিশু ও বাসচালক নিজেও রয়েছেন।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এটিকে একটি বড় ট্রাজেডি হিসেবে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, এটি এমন একটি ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি সতর্ক করে বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X