বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে ১০ অভিবাসীর মৃত্যু

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার শিকার কার্গো ট্রাক। ছবি : সংগৃহীত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার শিকার কার্গো ট্রাক। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে কার্গো ট্রাকে করে লুকিয়ে ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। গতকাল রোববার (১ অক্টোবর) গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে গাড়ি উল্টে কার্গো ট্রাকে লুকিয়ে থাকা অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করার কারণে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি সড়কে হয়েছে। এই সড়কটি অভিবাসীরা প্রায়ই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রচেষ্টায় ব্যবহার করে থাকে।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে যায়। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

১০

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১২

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১৩

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১৪

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৫

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৬

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৮

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৯

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

২০
X