কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি নিয়ে নতুন শঙ্কার কথা জানাল রাশিয়া

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি অবরোধের পর বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ে নতুন শঙ্কার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও তেলের বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে।

রাশিয়ার সম্প্রচার সংস্থা ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সম্পদের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সহজ হবে না।

নোভাক আরও বলেন, এই সংকট খুবই গভীর হতে চলেছে। যুদ্ধের এই সময়ে বিপুল পরিমাণ ব্যারেল তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকা পড়ে আছে।

তার মতে, তেলের বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পূর্বের পর্যায়ে ফিরে আসতে অবশ্যই কিছুটা সময় লাগবে। হয়ত কয়েক মাসও লেগে যেতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যার ফলে প্রধানত এশিয়াজুড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X