কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রচণ্ড গরমে ইতালিতে রেড অ্যালার্ট

তীব্র তাপদাহে বিপর্যস্ত ইতালির জনজীবন। ছবি : সংগৃহীত
তীব্র তাপদাহে বিপর্যস্ত ইতালির জনজীবন। ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালির ১৪টি শহরের বাসিন্দারা। এসব এলাকায় প্রথমবারের মতো চরম তাপপ্রবাহজনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়।

যে ১৪ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলো হলো—রোম, ফ্লোরেন্স, বলোনিয়া, আনকোনা, ব্রেসিয়া, ফরোসিয়নে, ল্যাতিনা, রিয়েতি, ত্রিয়েসতে, ভেরনা, পারুজিয়া, বুলজানো, কাম্পুবাচ্ছও সার্দিনিয়া।

এসব অঞ্চলে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রেড অ্যালার্ট জারি করা শহরগুলোতে বৃহস্পতিবার ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কথা জানিয়েছিল ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম সৌন্দর্যের দেশ ইতালিতে ২১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকাল চলে। চলতি বছর ইতালি ও ইউরোপ তীব্র খরা ও তাপদাহের মুখোমুখি হবে বলে জানিয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X