কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনের উপহার হিসেবে পাওয়া গ্রেনেডে প্রাণ গেল তার

মেজর হেনাদি চাস্তিয়াকভ। ছবি : সংগৃহীত
মেজর হেনাদি চাস্তিয়াকভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির ঘনিষ্ঠ এক সহযোগী গ্রেনেড বিস্ফোরিত হয়ে প্রাণ হারিয়েছেন। এই গ্রেনেডটি তিনি অন্য এক সহকর্মীর কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিলেন। মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত সেনা কর্মকর্তার নাম মেজর হেনাদি চাস্তিয়াকভ। তার বয়স ৩৯ বছর। এ ঘটনায় তার ১৩ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়েছে।

ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো বলেছেন, সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে তিনি নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। এরপর সন্তানকে নিয়ে উপহারগুলো খুলে দেখার সময় গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পর তার বাসা থেকে আরও পাঁচটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন ইগোর ক্লিমেনকো। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X