কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননা নিষিদ্ধ করল ডেনমার্ক

পুরোনো ছবি
পুরোনো ছবি

মুসলিম বিশ্বের সঙ্গে উত্তেজনা প্রশমনে পবিত্র কোরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাস করেছে ইউরোপের দেশ ডেনমার্ক। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসম্বের) দেশটির সংসদে এ আইন পাস হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার নতুন আইন নিয়ে ডেনমার্কের সংসদে পাঁচ ঘণ্টা বিতর্ক হয়। দীর্ঘ এই বিতর্কের পর তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্যের ভোটে আইনটি পাস হয়েছে। আইনটির বিপক্ষে ভোট পড়েছে ৭৭টি।

সংসদে নতুন এই আইন পাস হওয়ার ফলে এখন থেকে ডেনমার্কে কোরআন অবমাননা অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের দায়ে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। তবে কোরআন অবমাননা অপরাধ হলেও ধর্মের সমালোচনা করে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে বিবেচিত হবে না।

চলতি বছর ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে বেশ কয়েকটি কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ডের তথ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকে তাদের দেশে কোরআন অবমাননাসহ ৫০০টির বেশি বিক্ষোভ হয়েছে।

এসব ঘটনায় মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়ে দেশ দুটি। এমনকি তাদের দেশে কোরআন অবমাননা নিষিদ্ধের দাবি উঠে। এমন পরিস্থিতিতে কোরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাস করল দেশটি।

বিচারমন্ত্রী পিটার বলেন, এই ধরনের বিক্ষোভ অন্যান্য দেশের সঙ্গে ডেনমার্কের সম্পর্ক, আমাদের স্বার্থ ও শেষ পর্যন্ত আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

তবে নতুন এই আইন ভালোভাবে নেয়নি সুইডেন ও ডেনমার্ক সরকারের সমালোচকরা। তারা বলছেন, এই আইনের কারণে ডেনমার্কে বাকস্বাধীনতা খর্ব হবে।

অভিবাসনবিরোধী ডেনমার্ক ডেমোক্র্যাট পার্টির নেতা ইঙ্গার স্টোজবার্গ বলেছেন, এ আইনের জন্য ইতিহাসে আমাদের কঠোর বিচারের সামনে দাঁড়াতে হবে। আর এর সঙ্গত কারণও আছে।

মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে সুইডেন সরকারও কীভাবে কোরআন অবমাননা রোধ করা যায় তা বিবেচনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X