সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৮:৫৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারপ্রধানকে হত্যার পরিকল্পনা রাশিয়ার, দাবি ইউক্রেনের

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি ইউক্রেনের। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ বলেন, রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্য ওয়ার জোন সাময়িকীর সাংবাদিক হাওয়ার্ড অল্টম্যানকে দেওয়া সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেন, ‘আমরা জানতে পেরেছি, প্রিগোজিনকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে এফএসবিকে। তারা কি এই কাজে সফল হতে পারবে? ভবিষ্যতে এটা দেখা যাবে।’

তবে দ্রুত এই হত্যাকাণ্ড সংঘটিত হবে না বলে মনে করেন বুদানভ। তিনি বলেন, ‘সঠিকভাবে কাজটি সম্পন্ন করার জন্য তারা (এফএসবি) সময় নেবে।’

প্রিগোজিনের ভাগ্যে কী আছে, সেটা অবশ্য এখনো জানা যাচ্ছে না। কারণ, গত শনিবারের বিদ্রোহের জেরে যেসব অভিযোগ প্রিগোজিন ও তার যোদ্ধাদের বিরুদ্ধে আনা হয়েছিল, সেগুলো তুলে নেওয়া হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ক্রেমলিন ও প্রিগোজিনের মধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তির পর প্রিগোজিন বেলারুশে গেছেন। তার বাহিনীর সদস্যরা রাশিয়ার নিয়মিত বাহিনীতে যোগ দেবেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাব খারিজ করেছেন প্রিগোজিন।

এদিকে ক্রেমলিন বলছে, নিয়মিত বাহিনীতে যোগ না দেওয়ায় ওয়াগনার যোদ্ধাদের আর অর্থ দেওয়া হবে না। তারা আর ইউক্রেন যুদ্ধে অংশ নেবেন না। ফলে ভাগনার যোদ্ধারা এখন কী করবেন, সেটাও স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X