কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। ছবি : সংগৃহীত

রাশিয়ায় একটি গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) সেন্ট পিটার্সবার্গের একটি গ্যাস রপ্তানি কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। তবে ওই এলাকায় ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে উভয় দেশই যুদ্ধে ড্রোন ব্যবহার করে আসছে। তবে এসব আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনের তেমন দায় স্বীকার করার নজির নেই। রোববারও দোনেৎস্ক শহরে হামলা হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের রুশপন্থি মেয়র আলেক্সি কুলেমজিন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

বিস্ফোরণের বিষয়ে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেন, ফিনল্যান্ড উপসাগরের উস্ত-লুগায় গ্যাস উৎপাদনকারী সংস্থা নোভাটেকের টার্মিনালে বিস্ফোরণ ঘটেছে। এরপর টার্মিনালটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এস্তোনিয়ার সীমান্তবর্তী উস্ত-লুগায় ড্রোন উড়তে দেখা গেছে। এরপর সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।

সেন্ট পিটার্সবার্গভিত্তিক সংবাদমাধ্যম ফন্টাঙ্কার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার আগে শহরের দিকে অন্তত দুটি ড্রোন উড়তে দেখা গিয়েছে। আগুনের কাছাকাছি এলাকায় তিনটি বিদেশি ট্যাংকার ছিল। তবে এতে সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X