কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের আগ্রহ প্রকাশ করেছেন। উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে শিগগিরই পিয়ংইয়ং সফর করবেন তিনি।

গত সপ্তাহে পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই দেখা করলে এই আগ্রহের কথা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। রোববার (২১ জানুয়ারি) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপে বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে আছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে পিয়ংইয়ং। উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত রাশিয়া সফর করেছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর ও পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি রুশ প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছে।

কেসিএনএ জানিয়েছে, সফরের আমন্ত্রণ জানানোয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। যদি পুতিন আসলেই উত্তর কোরিয়া সফর করেন তাহলে সেটি হবে দুই দশকের বেশি সময়ের মধ্যে তার প্রথম পিয়ংইয়ং সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X