কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মোনালিসার চিত্রকর্মে গরম স্যুপ ছুড়ে প্রতিবাদ

চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ। ছবি : সংগৃহীত
চিত্রকর্মে স্যুপ নিক্ষেপ। ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ল্যুভর মিউজিয়ামে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় গরম স্যুপ নিক্ষেপ করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টি-শার্ট পরা দুই নারী এ কাণ্ড ঘটিয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গরম স্যুপ নিক্ষেপ করলেও চিত্রকর্মের কোনো ক্ষতি হয়নি। কেননা চিত্রকর্মটি বুলেটপ্রুফ গ্লাস দিয়ে ঢাকা ছিল। নিরাপদ চিকিৎসা ও খাদ্যের দাবিতে এভাবে প্রতিবাদ করেন ওই নারীরা।

লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটি ষোড়শ শতকের নিদর্শন। এটি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্মগুলোর একটি। প্যারিসের ল্যুভর মিউজিয়ামে এটিকে সংরক্ষণ করা হয়েছে।

সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা দুই নারী স্যুপ নিক্ষেপ করার পর চিত্রকর্মটির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা আমাদের ‘আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ’, ‘স্বাস্থ্যকর এবং টেকসই খাবারের অধিকার’ বলে প্রতিবাদ করেন।

স্যুপ নিক্ষেপের পর নিরাপত্তকর্মীরা বিক্ষোভকারীদের সামনে কালো কাপড় টানিয়ে দেন। এরপর তারা কক্ষটি থেকে লোকদের বের করে দেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত কয়েকদিন ধরে শত শত কৃষক বিক্ষোভ করছেন। ক্রমবর্ধমান জ্বালানির ব্যয় বন্ধ এবং কৃষি আইন শিথিলের দাবিতে তারা এ আন্দোলন চালিয়ে আসছেন। গত শুক্রবার তারা প্যারিস এবং এর উপকণ্ঠের প্রধান প্রধান সড়কগুলোতে যান চলাচলে বাধা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X