কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নাভালনির মৃত্যু নিয়ে ধূম্রজাল, ছিলেন রসিক মেজাজে

কারাগারে অ্যালেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত
কারাগারে অ্যালেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

কারাবন্দি অবস্থায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু হয়েছে। তার এ মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ কট্টর সমালোচককে রসিক মেজাজে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার শেষবারের মতো নাভালনিকে টেলিভিশনের পর্দায় দেখা যায়। এ দিন নিজের অর্থ ফুরিয়ে যাওয়া এবং বিচারকের বেতন নিয়ে তিনি মজা করেন। এদিন তিনি ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেন। তখন তাকে উৎফুল্ল মেজাজে দেখা গিয়েছে।

এ ঘটনার এক দিন পরই রুশ কারা কর্তৃপক্ষ জানায়, পুতিনের কট্টর সমালোচক নাভালনি মারা গেছেন। মৃত্যুর আগে অচেতন হয়ে পড়েছিলেন তিনি। গত এক দশকের বেশি সময় ধরে রাশিয়ার বিরোধী দলের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন তিনি। সমালোচনা ও ব্যঙ্গাত্মক কার্যকলাপের জন্য বেশ জনপ্রিয় ছিলেন তিনি। বৃহস্পতিবারের শুনানিতেও তাকে একইভাগে দেখা যায়।

আদালতকে তিনি বলেন, মহামান্য আপনার কাছে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট নম্বর পাঠাব। আপনি ফেডারেল বিচারপতি হিসেবে পাওয়া বড় অংকের বেতন দিয়ে আমার আক্যাউন্টকে চাঙা করতে পারেন। আমার অর্থ ফুরিয়ে যাচ্ছে।

অনলাইন সংবাদমাধ্যম এসওটি জানিয়েছে, এক কারা কর্মকর্তা নাভালনির কলম বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিলেন। এ নিয়ে ওই কর্মকর্তার সঙ্গে কথাকাটাকাটির জেরে আদালতে ওই অধিবেশন ডাকা হয়েছিল।

ওই রাতে নাভালনি লিখেন, তকে ১৫ দিনের জন্য নির্জন কারাবাসে পাঠানো হয়েছে।

২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো কারাগারে যান নাভালনি। এর পর থেকে প্রায়ই তাকে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে। রাশিয়ায় কারাবিধি ভঙ্গকারীদের এমন সাজা দেওয়া হয়ে থাকে। গত বছরের শেষ দিকে তাকে সাইবেরিয়ার ইয়ামাল-নেনেটস অঞ্চলের কারা কলোনিতে স্থানান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X