কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নাভালনির শেষকৃত্য শুক্রবার

নাভালনির প্রতি ভক্তদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
নাভালনির প্রতি ভক্তদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

কারাগারে মারা গেছেন রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি। দীর্ঘ নাটকীয়তার পর গত শনিবার তার মায়ের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। আগামী শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাভালনির মুখপাত্র জানান, আগামী শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মস্কোয় তাকে সমাহিত করা হবে।

তিনি জানান, নালাভনিকে বোরিসোভস্কোর একটি সমাহিতকরণ কেন্দ্রে সমাহিত করা হবে। এর আগে মস্কো চার্চে তাকে শেষ বিদায় দেওয়া হবে।

বুধবার এক বক্তব্যে নাভালনির স্ত্রী ইউলিয়া বলেন, তিনি জানেন না যে, তার স্বামীর শেষকৃত্য শান্তিপূর্ণ হবে নাকি যারা তাকে স্বাগত জানাতে আসবে তাদের পুলিশ প্রেপ্তার করবে।

এর আগে মঙ্গলবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমেস বলেন, তারা শেষকৃত্য অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে কিছু জায়গায় কোনো জায়গা ফাঁকা নেই বলে জানানো হয়েছে। আবার কিছু জায়গা যখন এটি কার জন্য তা জানতে পেরেছে তারপর তারা প্রত্যাখ্যান করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এক জায়গা থেকে আমাদের বলা হয়েছে যে, শেষকৃত্য সংশ্লিষ্ট এজেন্সিগুলোর পক্ষ থেকে তাদের সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি। ইয়ামালো-নেনেটস জেলা কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবার হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থা দেখে তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X