কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশে কি সত্যিই পারমাণবিক বোমা মোতায়েন করছেন পুতিন?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মাত্র কয়েকদিন আগে মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদন নিয়ে পশ্চিমা বিশ্বে তোলপাড় শুরু হয়। প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া এমন এক পরমাণু অস্ত্র বানাচ্ছে যার মাধ্যমে যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়া সম্ভব। এমনকি রাশিয়া যদি ওই বোমা মহাকাশে মোতায়েন করে তাহলে তা মোকাবিলা করার মতো সক্ষমতা বর্তমানে পশ্চিমাদের মোড়ল যুক্তরাষ্ট্রের নেই। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা রাশিয়ার নেই। শুক্রবার (১ মার্চ) এক রুশ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই কথা বলেছেন তিনি। খবর তাসের।

পুতিন বলেন, আমরা সবাই ইতিমধ্যে কিছু পশ্চিমা কর্মকর্তার একটি ভুয়া খবর নিয়ে আলোচনা করেছি। তারা অভিযোগ করছে আমরা মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছি। আমি অভিযোগ খন্ডন করে বলছি, কারণ আমাদের এমন কোনো পরিকল্পনা নেই।

কয়েক দিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা মহাকাশে আন্তর্জাতিক হুমকি সৃষ্টি করছে, সম্প্রতি এমন একটি তথ্য উঠে আসে মার্কিন গোয়েন্দাদের তৈরি এক প্রতিবেদনে। বলা হয়, মস্কো এমন এক পরমাণু অস্ত্র বানাচ্ছে যার মাধ্যমে যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়া সম্ভব।

এর আগে ২০২০ সালে মস্কোর বিরুদ্ধে মহাকাশভিত্তিক পরমাণু বোমা পরীক্ষার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তখন এমন অভিযোগকে ‘প্রপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছিল মস্কো।

তখন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, মস্কোর সর্বশেষ পরমাণু অস্ত্র মহাকাশের নিম্ন কক্ষপথে বিচরণ করা মহাকাশচারীদের জন্য জীবনের হুমকি তৈরি করতে পারে। এমনকি পশ্চিমা দেশগুলোর সামরিক ও বেসামরিক স্যাটেলাইটগুলোকে ধ্বংস করতে পারে।

বিশেষজ্ঞরা মতামত দিয়েছিলেন, রাশিয়া যদি এ ধরনের অস্ত্র মোতায়েন করে বা কোনো কারণে এ ধরনের অস্ত্র ব্যবহার করে তবে তা মোকাবিলা করার মতো সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X