কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:১০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডে জড়ো হচ্ছে হাজার হাজার ন্যাটো সেনা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা পাঠানো নিয়ে রীতিমতো বিশ্বে একটি পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলছে বাগ্‌যুদ্ধ। এমন অবস্থায় পুতিনের হুমকিকে উপেক্ষা করে হাজার হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো। তবে সেটা সরাসরি ইউক্রেনে না হলেও পাঠানো হচ্ছে প্রতিবেশী পোল্যান্ডে।

শত শত ট্যাংক আর যুদ্ধযান নিয়ে পোল্যান্ডের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটির ২০ হাজারের বেশি সেনা। যুদ্ধের এমন কোনো সরঞ্জাম নেই যা তাদের এই বহরে দেখা যায়নি। অত্যাধুনিক ট্যাংক থেকে শুরু করে জলযান, ক্ষেপণাস্ত্র সবই আছে এই বহরে। যার একটি ফিল্মি দৃশ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় কতটা সুসজ্জিত হয়ে তারা মাঠে নেমেছে।

অবশ্য ন্যাটো বলছে, রাশিয়াকে কোনো হুমকি বা ভয় দেখাতে নয়, নিয়মিত মহড়ার অংশ হিসেবে ৯ দেশের ২০ হাজার সেনা পোল্যান্ডে হাজির হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন নিয়ে যখন যুদ্ধ যুদ্ধ খেলা চলছে তখন কেন এই মহড়ার আয়োজন।

রাশিয়ার নাকের ডগায় এমন মহড়া নিয়ে এখনো অবশ্য মুখ খোলেননি পুতিন। তবে সমরবিদরা বলছেন, পুতিন কথার চেয়ে কাজে বিশ্বাসী। এক ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউক্রেনের যে হাল বানিয়েছে তাতে ছেড়ে কথা বলবেন না এটা অনুমান করাই যায়।

সম্প্রতি ইউক্রেনে সেনা মোতায়েন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাখোঁর মন্তব্য ঘিরে চটে যান পুতিন। ইতিমধ্যে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার শীতল সম্পর্ক আরও ভারী হয়ে ওঠে। ইউক্রেনে ন্যাটো সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধ বাধতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন ঘোষণার ঠিক একদিন পরই, মস্কো থেকে চালানো হয় ইয়ার্স পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার ৭০০ কিলোমিটারের বেশি দূরের কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাতে হানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X