কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শুরু আগস্টে

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইউক্রেনের পাইলটদের যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ আগস্ট মাসে রোমানিয়ায় শুরু হবে। গতকাল মঙ্গলবার লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ তথ্য জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। খবর আলজাজিরা

এ সময় তার সঙ্গে ডাচ প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওলংগ্রেন ও ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পউলসেন উপস্থিত ছিলেন।

রেসনিকভ বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচিতে ছয় মাসের বেশি লাগবে না। এরপর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করবে করা হবে। এফ-১৬ ব্যবহারে যুদ্ধের গতি পাল্টাবে বলেও অনেক দিন ধরে বলে আসছে দেশটি।

এফ-১৬ চালানোয় ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে ১১ সদস্যের একটি জোট গঠন করেছে ন্যাটো। এ জোটের নেতৃত্বে রয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পউলসেন বলেন, ‘আশা করি, আগামী বছরের শুরুতে আমরা এর ফল পাব।’

এর আগে গত সপ্তাহে ন্যাটোর সদস্য দেশ ও ইউক্রেনের সামরিক পাইলটদের জন্য এফ-১৬ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছিল রোমানিয়া।

প্রথম দিকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চালানোর ওপর ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ নিয়ে বিভক্ত হয়ে পড়ে পশ্চিমা দেশগুলো। এরপর গত মে মাসে জাপানে অনুষ্ঠিত জি৭ এর সম্মেলনে এ বিষয়ে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়া হয়।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে ব্যাপক অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা মিত্ররা। এরই অংশ এই প্রশিক্ষণ কর্মসূচি। তবে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন মানেই ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১০

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১১

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৪

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৫

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৬

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৭

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৮

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৯

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

২০
X