কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ যে কারণে চাকরি হারালেন রুশ জেনারেল

মেজর জেনারেল ইভান পপভ। ছবি : সংগৃহীত
মেজর জেনারেল ইভান পপভ। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের নামে অভিযোগ করায় একজন রুশ জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। খবর রয়টার্স

চাকরিচ্যুত ওই সামরিক কর্মকর্তার নাম মেজর জেনারেল ইভান পপভ। তিনি ৫৮তম কম্বাইন্ড আর্মস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক ভয়েসবার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ভয়েসবার্তাটি প্রকাশ করেছেন রুশ আইনপ্রণেতা আন্দ্রেই গুরুলিভ।

ইভান পপভ বলেন, ‘ইউক্রেনের সেনাবাহিনী সামনের দিক দিয়ে আমাদের আঘাত করতে পারেনি। কিন্তু আমাদের সিনিয়ররা আমাদের পেছন থেকে আঘাত করেছেন। আর এটি তারা করেছেন সবচেয়ে কঠিন ও প্রতিকূল মুহূর্তে।’

এর আগে গত ২৩ জুন ইউক্রেন যুদ্ধে ওয়াগনার যোদ্ধাদের অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

তবে ইভান পপভের চাকরিচ্যুতির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া রয়টার্সও স্বাধীনভাবে এই ভয়েসবার্তার সত্যতা যাচাই করতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X