কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোয় ভয়াবহ হামলায় নিহত বেড়ে ১১৫

মস্কোর কনসার্ট হলে হামলার পর বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
মস্কোর কনসার্ট হলে হামলার পর বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোতে কনসার্ট হলে মুখোশধারীরা বন্দুক হামলা চালিয়েছে। এতে নিহত বেড়ে ১১৫ জনে পৌঁছেছে।

টেলিগ্রামে এক পোস্টে কমিটি জানিয়েছে, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কনসার্ট হলে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় আরও কিছু মরদেহ খুঁজে পেয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। নিহত ব্যক্তির সংখ্যা ১১৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

ক্রেমলিনের বরাতে ‍রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন এতে সরাসরি জড়িত রয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে ক্রোকাস সিটি হলে জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের পারফরমেন্স দেখতে হাজারো মানুষ জড়ো হন। একপর্যায়ে স্বয়ংক্রিয় অস্ত্রধারী অন্তত পাঁচ ছদ্মবেশী বন্দুকধারী ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলির পাশাপাশি তারা বিস্ফোরণ ঘটায়। ফলে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

এদিকে হামলার পরপর রাশিয়ায় বিমানবন্দর ও স্টেশনের পাশাপাশি রাজধানী মস্কোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো জনসমক্ষে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি সন্ত্রাসী হামলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X