বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্টে দুই এমপির মারামারি 

পার্লামেন্টে হাতাহাতি। ছবি : সংগৃহীত
পার্লামেন্টে হাতাহাতি। ছবি : সংগৃহীত

পার্লামেন্টে বিল নিয়ে আলোচনার জেরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। আর সেই ঘটনা একপর্যায়ে রূপ নিয়েছে হাতাহাতিতে। বিরোধী দলের এমপির সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন সরকারি দলের এক এমপি। সোমবার (১৫ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে ফরেন এজেন্ট বিষয়ক একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধীদলীয় এমপিদের তোপের মুখে পড়েন ক্ষমতাসীন দলের এক এমপি। আলোচনার একপর্যায়ে বিরোধী দলের এমপিরা তার দিকে তেড়ে যান। এ সময় তাকে কিলঘুষিও দেন এক সংসদ সদস্য। আর এ ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার জর্জিয়ার পার্লামেন্ট অধিবেশন চলছিল। এ সময় জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিনারদজে আলোচনা করছিলেন। তখন হঠাৎই বিরোধী দলের এমপি আলেকো ইলিসাসভিলি তেড়ে এসে তাকে ঘুষি দিতে থাকেন।

পার্লামেন্টে অধিবেশন চলাকালে হাতাহাতির এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে বিরোধী দলের ওই সংসদ সদস্যের কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে বাইরে উল্লাস করেন তার সমর্থকরা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরেন এজেন্ট বিল নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন পার্লামেন্ট সদস্যরা। বিরোধী দলের এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি, বিলটি পাস হলে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতে কার্যকরী ভূমিকা পালন করবে। এ ছাড়া এটি বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথকে সুগম করবে।

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বলেন, পশ্চিমারা আইনটির বিরোধিতা করছে। তবে বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X