কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের ভেতরে মারামারিতে জড়ালেন মালদ্বীপের এমপিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালদ্বীপে সংসদের ভেতরে মারামারিতে জড়িয়েছেন দেশটির ক্ষমতাসীন ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা (এমপি)। রোববার (২৮ জানুয়ারি) সংসদের এক বিশেষ অধিবেশনের সময় এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিপরিষদের চার সদস্যের যোগদান অনুমোদন দিতে রোববার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। তবে তাদের নিয়োগ অনুমোদন দিতে অস্বীকৃতি জানায় প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এমপিরা। এ কারণে ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা বিরোধীদের সংসদে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে তারা হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতরেই মারামারি ও হাতাহাতি করছেন দুই দলের এমপিরা। একে-অন্যকে মেঝেতে ফেলে লাতি মারছেন। এ নিয়ে সংসদে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়েছে।

মালদ্বীপে বর্তমানে পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও মালদ্বীপ প্রোগ্রেসিভ পার্টি (পিপিএম) জোট গঠন করে সরকারে এসেছে। আর বিরোধীদল হিসেবে রয়েছে এমডিপি। যদিও সংসদে তাদের সবচেয়ে বেশি সংসদ সদস্য রয়েছে।

এ ঘটনার পর এক বিবৃতিতে পিএনসি ও পিপিএম জানিয়েছে, চার মন্ত্রীর নিয়োগ অনুমোদন স্থগিতের চেষ্টা দেশের জনগণকে সেবাদানে বাধা দেওয়ার শামিল। এ জন্য তারা স্পিকারের পদত্যাগ দাবি করেছেন।

মুইজ্জুর প্রধান উপদেষ্টা ও পিএনসি চেয়ারপারসন আবদুল রহিম আবদুল্লাহ মন্ত্রীদের পুনঃনিয়োগের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, অনুমোদন ছাড়াই মন্ত্রী হিসেবে নিয়োগ লাভের অধিকার রয়েছে তাদের। মন্ত্রীদের নিয়োগ অনুমোদন দিতে অস্বীকার দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X