কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নাভালনির শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তি

নাভালনির প্রতি ভক্তদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
নাভালনির প্রতি ভক্তদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

গেল ফেব্রুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তির মুখোমুখি করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনির শেষকৃত্য করা পুরোহিত হলেন রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান রাশিয়ান ধর্মযাজক দিমিত্রি সাফ্রোনোভ। কট্টোর এ সমালোচকের শেষকৃত্য করায় তাকে নিজের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র প্যাট্রিয়ার্ক কিরিলি জানান, দিমিত্রি পুরোহিতের কোনো কাজ করতে পারবেন না বলে অর্থোডক্স চার্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুরোহিতদের জন্য নির্দিষ্ট পোশাক পরার অধিকারও তার থাকবে না বলেও জানান তিনি।

রাশিয়ার বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ কট্টোর সমালোচকের গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে মৃত্যু হয়। ১৯ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে জেলে ছিলেন তিনি। তবে তার সমর্থকদের অভিযোগ, জেলে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ নাটকীয়তার পর গত ২ মার্চ মস্কোতে তাকে সমাহিত করা হয়। এ সময় তার শেষকৃত্য করেছিলেন রুশ অর্থোডক্স চার্চের পুরোহিত দিমিত্রি সাফ্রোনোভ। চার্চের যাবতীয় নিয়ম মেনেই তিনি নাভালনিকে সমাহিত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ নাভালনির সমাধিতে বক্তৃতা করেন সাফ্রোনভ। এ সময় তিনি বলেন, রাশিয়ানদের হাল না ছাড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন নাভালনি।

নাভালনির পক্ষ নিয়ে এমন বক্তৃতা দিয়ের কর্তৃপক্ষের রোষাণলে পড়েন দিমিত্রি সাফ্রোনোভ। তবে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানানো হয়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, দিমিত্রি সাফ্রোনোভ আপাতত মস্কোর একটি গির্জায় বাইবেল পড়া ছাড়া আর কোনো ধরনের কাজ করতে পারবেন না। এমনকি পুরোহিতদের নির্ধারিত পোশাক পরারও অধিকার থাকবে না তার। ২০২৭ সাল পর্যন্ত এমন জীবন কাটাতে হবে তাকে।

রুশ অর্থোডক্স চার্চ প্রেসিডেন্ট পুতিনের প্রধান সমার্থক। তারা এলজিবিটিকিউ ক্রাকডাউনসহ পুতিনের রক্ষণশীল সামাজিক নীতির প্রচার গ্রহণ করে আসছে। এ ছাড়া তারা ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আগ্রাসনের বিষয়েও সমর্থন দিয়ে আসছে।

কেসনিয়া লুচেনকো নামের এক ব্যক্তি রুশ অর্থোডক্স চার্চের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাফ্রোনভ ঝুঁকি থাকা সত্বেও নাভালনির শেষকৃত্য সম্পন্ন করে ‘একজন প্রকৃত নায়ক’ হয়ে উঠেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X