কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

কমলার জন্য পূজা শুরু করেছেন হিন্দু পুরোহিতরা

পূজা করছেন পুরোহিতরা। ছবি : সংগৃহীত
পূজা করছেন পুরোহিতরা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য ভারতে হিন্দু পুরোহিতরা পূজা করছেন। নির্বাচনের আর মাত্র বাকি কয়েক দিন। তবে কমলা যেন, নির্বাচনে জয় পান, সে জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে চলছে পূজা অর্চনা।

সম্প্রতি দুনয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শ্যামলা গোপালান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১১ দিন ধরে চলবে এই পূজা অর্চনা। কমলার মা বায়োমেডিকেল সায়েন্টিস্ট ড. শ্যামলা গোপালানের স্মরণেই এই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছিল। এখন সেই ফাউন্ডেশন মার্কিন নির্বাচনে কমলার সাফল্য চেয়ে প্রার্থনা করছে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন ৫ কোটির বেশি মার্কিনি। গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপও এমনই আভাস দিয়েছে।

১৯৫৮ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা গোপালান। এর কয়েক বছর পর যুক্তরাষ্ট্রে কমলার জন্ম হয়। বর্তমান মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন দলীয় চাপে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরই কপাল খুলে যায় কমলার। এখন তাকে হোয়াইট হাউসে দেখতে মরিয়া তার ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X