কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:৫৪ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের গুচ্ছবোমায় রুশ সাংবাদিক নিহত

রোস্তিসলাভ জুরাভলেভ। ছবি : সংগৃহীত
রোস্তিসলাভ জুরাভলেভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনের ছোড়া ক্লাস্টার বোমায় (গুচ্ছবোমা) রাশিয়ার বার্তা সংস্থা আরআইএর এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন রুশ সাংবাদিক। শনিবার (২২ জুলাই) ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া অঞ্চলের সীমান্তে এ বোমা হামলা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার ইউক্রেনের বোমার আঘাতে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও আরআইএর প্রতিনিধি রোস্তিসলাভ জুরাভলেভ নিহত হন।

আরআইএ জানিয়েছে, সীমান্তবর্তী পিয়াতিখাতকি গ্রামে জুরাভলেভকে হত্যা করা হয়েছে।

রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর ক্লাস্টার বোমা হামলায় চার সাংবাদিক গুরুতর আহত হন। তাদের মধ্যে আরআইএর সাংবাদিক রোস্তিসলাভ পরে মারা যান। এ ছাড়া আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্র্যভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা পায় ইউক্রেন। তবে এই বোমা নেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের প্রতিশ্রুতি ছিল, তারা কেবল শত্রুশিবিরকে লক্ষ্য করেই এই বোমা ব্যবহার করবে। কারণ এটি অনেক ছোট ছোট বোমার সমন্বয়ে (গুচ্ছ) তৈরি করা হয়, যা বিস্তৃত এলাকাজুড়ে আঘাত হানতে সক্ষম। আর বোমাটির এই বৈশিষ্ট্যের কারণেই বেসামরিক লোকের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের অনেক দেশে এটি নিষিদ্ধ করা হয়েছে।

তবে ইউক্রেন জানিয়েছিল, তারা এ অস্ত্রের সীমিত ব্যবহার করবে। অন্যদিকে জাতিসংঘ বলছে, যুদ্ধের শুরু থেকেই বারবার ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X