কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে খুনের পর ছেলে কোলে থানায় যুবক

অভিযুক্ত নজিবুর রহমান ও তার স্ত্রী সঙ্ঘমিত্রা ঘোষ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত নজিবুর রহমান ও তার স্ত্রী সঙ্ঘমিত্রা ঘোষ। ছবি : সংগৃহীত

পারিবারিক কলহের জেরে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। খুনের পর ৯ মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে ওই যুবক থানায় আত্মসমর্পণ করেছেন।

গত সোমবার (২৪ জুলাই) ভারতের আসাম প্রদেশের ঘোলাঘাট শহরের হিন্দি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

নিহতরা হলেন, সঙ্ঘমিত্রা ঘোষ এবং তার বাবা সঞ্জীব ঘোষ ও মা জুনু ঘোষ।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পারিবারিক কলহের জেরে কারাগারে ছিলেন অভিযুক্ত নজিবুর রহমান। সম্প্রতি জেল থেকে বের হয়ে শ্বশুরবাড়ি যান তিনি। সেখানে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। এ সময় স্ত্রীর বাবা ও মা উপস্থিত ছিলেন। একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনজনকেই কুপিয়ে হত্যা করেন নজিবুর রহমান।

আরও পড়ুন : ‘আমি চোর ধরি, তারা টাকা নিয়ে ছেড়ে দেয়’

এদিকে ভয়ংকর এ ঘটনার সময় ভিডিওকলে ছিলেন সঙ্ঘমিত্রার ছোট বোন। ধারণা করা হচ্ছে তিনি এ ঘটনা দেখেছেন। এ জন্য তাকে আসাম পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

এক টুইটবার্তায় আসামের পুলিশপ্রধান জিপি সিং জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে খুন ও অন্যের ঘরে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনাতদন্তে সিআইডিকে ডাকা হয়েছে। এ ছাড়া পুলিশের ফরেনসিক দলও তদন্ত করছে।

আজ বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাটে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অভিযুক্তকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X