কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৫৪ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

‘আমি চোর ধরি, তারা টাকা নিয়ে ছেড়ে দেয়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সহকর্মীদের বিরুদ্ধে ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় প্রতিবাদ করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ভারতের এক পুলিশ সদস্য। শুধু রাস্তায় নেমেই ক্ষান্ত হননি, রীতিমতো পথ আটকে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। এর জন্য এক সহকর্মীর ‘লাথি’ পর্যন্ত খেতে হয়েছে তাকে। খবর এনডিটিভির।

শুক্রবার (২১ জুলাই) পাঞ্জাবের জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়ের একটি অংশে এ ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে পুলিশের ওই সদস্যকে বলতে শোনা যায়, আমি চোর ধরি আর আমার থানার লোকজন (অন্য পুলিশ সদস্যরা) টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

আরও পড়ুন : প্রতিরাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে কিশোরীর অদ্ভুত কাণ্ড

প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছিলেন ওই পুলিশ সদস্য। পরে থানায় গিয়ে সহকর্মীদের কাছে ওই আসামির কথা জিজ্ঞেস করলে তারা অস্পষ্ট উত্তর দেন। তাতেই ক্ষুব্ধ হয়ে রাস্তার দু’পাশে দড়ি বেঁধে গাড়ি চলাচল আটকানোর চেষ্টা করেন তিনি। এ সময় অন্য একজন পুলিশ সদস্য সেই দড়ি খুলে ফেললে ক্ষুব্ধ পুলিশ সদস্য রাস্তার মাঝেই শুয়ে পড়েন। সহকর্মী পুলিশ সদস্য তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে রাজি না হলে ক্ষুব্ধ পুলিশ সদস্যকে ‘লাথি মারেন’ সেই সহকর্মী।

টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ভোগপুর থানার ইনচার্জ সুখজিৎ সিং বলেন, ঝগড়ার ঘটনায় এক যুবককে থানায় আনা হয়েছিল। ওই ব্যক্তি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রতিবাদ করা পুলিশ সদস্যকে মারধর করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন : নেশার টাকা জোগাতে সন্তান বিক্রি করলেন বাবা-মা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X