কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৮:৫৩ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ১১৪ সড়ক বন্ধ

ভারি বৃষ্টিতে ধসে পড়া একটি এলাকা। ছবি : সংগৃহীত
ভারি বৃষ্টিতে ধসে পড়া একটি এলাকা। ছবি : সংগৃহীত

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে রাজ্যের ১১৪টি সড়ক।

শনিবার (০৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুসংবাদ নেই। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ জন্য হলুদ সতর্কতা জারি করেছে অধিদপ্তর।

হিমাচলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডিতে ৩৬টি, কুলুতে ৩৪টি, শিমলায় ২৭টি, লাহৌল এবং স্পিতিতে ৮টি, কাংড়ায় ৭টি এবং কিন্নর জেলায় দু’টি সড়ক বন্ধ রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সড়ক পরিবহন বিভাগ ৮২টি পথে বাস পরিষেবা বন্ধ রেখেছে। গত ২৭ জুন থেকে ১ অগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির কারণে দুর্ঘটনা ৭৭ জন নিহত হয়েছেন। এ সময়ে ৬৫৫ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এ ছাড়া ৩১ জুলাই রাতে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ প্রায় ৪৫ জন। তাদের উদ্ধারে সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত হিমাচলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোগিন্দরনগরে। সেখানে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে গোহারে ৮০ মিলিমিটার এবং ধর্মশালায় ৫৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X