রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে ৩৪ বছর পর হলো তাজিয়া মিছিল

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে মহরমের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে মহরমের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে তিন দশকের বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) মহররমের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। খবর আলজাজিরা।

এ দিন সকালে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই মিছিল শ্রীনগর শহরের গুরু বাজার থেকে শুরু হয়ে ডাল গেটে গিয়ে শেষ হয়। এতে কড়া নিরাপত্তায় হাজার হাজার শিয়া মুসলিম অংশগ্রহণ করেন।

জম্মু-কাশ্মীরে বছরের পর বছর তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এসব মিছিল সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিতে শুরু করলে ১৯৮৯ সালে তা নিষিদ্ধ করে দেয় ভারত সরকার।

আরও পড়ুন : আশুরার মাহাত্ম্য, ইতিহাস ও করণীয়

এরপর এই মিছিলের অনুমতি দেওয়ার জন্য চলতি সপ্তাহে শিয়া সম্প্রদায়ের নেতারা অঞ্চলটির প্রশাসনিক প্রধান মনোজ সিনহার সঙ্গে দেখা করেন। এ সাক্ষাতের পর তাদের অনুমতি দেওয়া হয়। তবে শর্ত থাকে রাষ্ট্র বা সেনাবাহিনীর বিরুদ্ধে যায় এমন স্লোগান দেওয়া যাবে না।

এদিকে আগামীকাল শনিবার মহররমের ১০ তারিখ। এ দিন পবিত্র আশুরা। আশুরার দিন তাজিয়া মিছিলের চেয়েও বড় মিছিল বের করবেন সুন্নি মুসলমানরা। এ মিছিলটি শহরের কেন্দ্রস্থলে আবি গুজার এলাকা থেকে শুরু হয়ে সাত কিলোমিটার দূরের জাদিবাল এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তবে মিছিলের অনুমিত এখনো দেয়নি কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X