কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ভারতে লঙ্কান তরুণী, বসলেন বিয়ের পিঁড়িতে

ভিকনেশ্বরী শিবকুমারা ও লক্ষ্মণ। ছবি : সংগৃহীত
ভিকনেশ্বরী শিবকুমারা ও লক্ষ্মণ। ছবি : সংগৃহীত

প্রেমের টানে সম্প্রতি ভারতে এসেছেন ভিকনেশ্বরী শিবকুমারা নামে শ্রীলঙ্কার এক তরুণী। গত ৪ জুলাই ভারতে এসে ২০ জুলাই প্রেমিক লক্ষ্মণকে বিয়ে করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, লক্ষ্মণ অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটাগিরিকোটা শহরের বাসিন্দা। তার বয়স ২৮ বছর। ২০১৭ সালে ফেসবুকে ২৫ বছর বয়সি ভিকনেশ্বরীর সঙ্গে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকে শিগগিরই তাদের প্রেম হয়ে যায়। অবশেষে সেই প্রেমের টেনে চলতি বছরের ৪ জুলাই ভারতে আসেন ভিকনেশ্বরী। এরপর লক্ষ্মণের পরিবারের উপস্থিতিতে ২০ জুলাই একটি মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আরও পড়ুন : প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি তরুণী

এর আগে চার সন্তানের হাত ধরে তরুণ প্রেমিকের জন্য ভারতে অনুপ্রবেশ করেছিলেন পাকিস্তানের গৃহবধূ সীমা হায়দার। তবে সীমা অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও তা করেননি ভিকনেশ্বরী। তিনি পর্যটন ভিসায় ভারতে এসেছেন। তার ভিসার মেয়াদ আগামী ৬ আগস্ট শেষ হবে।

এদিকে ভিকনেশ্বরীকে এরই মধ্যে নোটিশ পাঠিয়েছে চিত্তোরের জেলা পুলিশ। ভিকনেশ্বরীও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে যে কোনো ধরনের জটিলতা এড়াতে তাদের আইন মেনে বিয়ে করার পরামর্শ দিয়েছিল ভারতীয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X