কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি তরুণী

বাংলাদেশি তরুণী শাপলা আখতার। ছবি : সংগৃহীত
বাংলাদেশি তরুণী শাপলা আখতার। ছবি : সংগৃহীত

প্রেমের টানে ভারতে গিয়ে শাপলা আখতার নামে বাংলাদেশি এক তরুণী গ্রেপ্তার হয়েছেন। এমনকি ভারতে গেলে তার সেই প্রেমিক তাকে নেপালে পাচার করার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়েছিল শাপলার। পরিচয় থেকে প্রেমে গড়ায় তাদের সম্পর্ক। আর সেই প্রেমের টানেই মাস দুয়েক আগে বাংলাদেশ থেকে কাঁটাতার পার হয়ে ভারতে যান শাপলা।

শাপলার দাবি, তার প্রেমিক প্রথমে তাকে বাগডোগরা সংলগ্ন চা বাগানের পাশের একটি বাড়িতে নিয়ে যান। প্রথম কয়েক দিন ভালো গেলেও মাসখানেকের মধ্যেই তিনি বুঝতে পারেন ওই যুবক আসলে পাচারের উদ্দেশ্যে তাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসেন। এমনকি তাকে নেপালে পাচার করার পরিকল্পনাও করেছিলেন ওই যুবক। তবে সেখান থেকে কোনো মতে শিলিগুড়ি পালিয়ে আসেন তিনি।

এরপর এক স্বেচ্ছাসেবী সংগঠন শাপলাকে প্রধাননগর থানার হাতে তুলে দেয়। গতকাল বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে হাজির করে পুলিশ। ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বর্তমানে তিনি কারাগারে আছেন।

এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার জানান, তদন্তের স্বার্থে তারা বিস্তারিত বলতে পারবেন না। কিন্তু শাপলার কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X