কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতে অজানা জ্বরের হানা, শিশুসহ ১৬ জনের মৃত্যু

রোগীদের জন্য হাসপাতালের স্বাস্থ্যসেবা। ছবি : সংগৃহীত
রোগীদের জন্য হাসপাতালের স্বাস্থ্যসেবা। ছবি : সংগৃহীত

ভারতে অজানা জ্বরের ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে। এতে দেশটিতে অন্তত চার শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) চীনের সংবাদমাধ্যম চিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া চার শিশুর সকলের বয়স ১২ বছরের কম। ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার বেশি কয়েকটি গ্রামে এ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকাটি রাজ্যের রাজধানী থেকে ৩৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ সম্ভবত নিউমোনিয়া। তবে আক্রান্ত রোগীদের জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও দেখা দিয়েছে। স্থানীয় কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জ্বরের কারণ নির্ণয় করতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অসুস্থ রোগীদের দেখতে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল। তিনি জানান, জ্বরের উপসর্গ নিউমোনিয়ার মতো দেখা দিয়েছে। তবে কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল ঝড়বৃষ্টির পরই গুজরাটের কচ্ছ জেলার লাখপতের কয়েকটি গ্রামে ঘরে ঘরে এ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে জ্বরের সঙ্গে রোগীদের শ্বাসকষ্টও রয়েছে। ১২ বছরের কম বয়সীদের মধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকালে ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়ার মতো বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এবার এই রোগের ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

এলাকাটিতে এরই মধ্যে জ্বরের কারণ খুঁজে বের করতে বিশেষ পর্যবেক্ষক দল কাজ শুরু করেছে। রোগীদের রক্ত ও লালা পরীক্ষা করে সংগ্রহ করা হচ্ছে। তবে বিষয়টি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X