কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি

বাছুর কোলে নিয়ে হাঁটছেন নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
বাছুর কোলে নিয়ে হাঁটছেন নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বাড়িতে ঘটেছে নতুন অতিথির আগমন। তাকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভিডিওর শুরুতেই দেখা যায়- সদ্য জন্ম নেওয়া গরুর বাছুরটিকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে হাঁটছেন নরেন্দ্র মোদি।

এরপর বাছুরটির গলায় একটি মালা এবং উত্তরীয় পরিয়ে দেন পূজায় উপবিষ্ট মোদি। এ সময় সদ্যজাত বাছুরটিকে কোলে তুলে নিয়ে চুমুও দেন তিনি।

এক্সে পোস্ট করা ওই ভিডিওর পরের সিকোয়েন্সে দেখা যায়- অভিজাত একটি সোফায় বাছুরটিকে নিয়ে বসে আছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার ডানকোলে শুয়ে আছে প্রাণীটি। এ সময় এটির কপালে হালকা করে হাত বুলিয়ে দেন মোদি। বাছুরটিও চুপচাপ নিচ্ছিল এই উষ্ণ আদর।

এরপর ফিল্মি কায়দায় বাছুরটিকে কোলে নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। পরের অংশেই দেখা যায়- গাছপালাবেষ্টিত একটি উদ্যানে আদুরে সদ্যজাত বাছুরটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে নরেন্দ্র মোদি লেখেন, বাছুরটির মাথায় রয়েছে সাদা একটি দাগ। যেটির সঙ্গে আলোর সাদৃশ্য রয়েছে। আর মাথায় সুন্দর দাগ থাকায় তিনি বাছুরটির নাম দিয়েছেন ‘দীপজ্যোতি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১০

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৩

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৪

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৬

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৭

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৮

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৯

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

২০
X