কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যথাসময়ে নির্মাণকাজ শেষ করায় ঠিকাদারকে পুরস্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন একটি বাড়ি নয় বরং যেন একটি রাজকীয় দুর্গ। ভারতে পাঞ্জাবের জিরাকপুর এলাকায় তরুণ ব্যবসায়ী গুরুদীপ দেববাথের স্বপ্নের বাড়িটি এমনই এক আভিজাত্যে সজ্জিত। বাড়িটির নির্মাণের কাজ শেষ করেছেন ঠিকাদার রাজেন্দ্র সিংহ রূপরা। সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করায় গুরদীপ তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এক কোটি টাকার হাতঘড়ি উপহার দিয়েছেন।

গুরুদীপের প্রাথমিক পরিকল্পনা ছিল, রাজস্থানের ঐতিহ্যবাহী দুর্গের আদলে তার বাড়িটি নির্মিত হবে। নকশা তৈরির দায়িত্বে ছিলেন রনঝোধ সিংহ, আর নির্মাণের দায়িত্ব রাজেন্দ্র সিংহের হাতে। গুরুদীপ চেয়েছিলেন, তার বাড়িটি যেন সত্যিই রাজকীয় হয়, তাই তিনি ২০০ জনের বেশি শ্রমিককে কাজে লাগিয়েছিলেন।

গুরদীপ জানিয়েছিলেন, দু’বছরের মধ্যে আমি আমার স্বপ্নের বাড়িটি দেখতে চাই। ঠিকাদার রাজেন্দ্র সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। দিপাবলির ঠিক আগে কাজ শেষ করে গুরুদীপকে অবাক করে দিয়েছেন তিনি।

রাজেন্দ্রের হাতে ঘড়িটি তুলে দিয়ে গুরুদীপ বলেন, এটি শুধু একটি বাড়ি নয়; এটি আমার কাছে তার থেকেও বেশি কিছু। ঠিকাদার যে দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ করেছেন, তা সত্যিই অসাধারণ।

রাজেন্দ্র সিংহ এই কাজটিকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের নির্মাণকাজ খুব একটা সহজ বিষয় নয়। কিন্তু আমার শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে।

বাড়ির সামনের দালানে একটি ফোয়ারা এবং দরজার পাশে সিংহের মূর্তি সেটিকে আরো রাজকীয় করে তুলেছে। দূর থেকে দেখলে মনে হয়, এটি একটি সাদা পাথরের দুর্গ।

গুরদীপের এই কৃতজ্ঞতা শুধু একটি উপহার নয় বরং এটি নির্মাণ শিল্পে সেরা কাজের জন্য একটি উদাহরণ। রাজকীয়তার ছাপ ফুটিয়ে তোলা এই বাড়িটি এখন শুধু গুরদীপের নয় বরং প্রতিটি শ্রমিকের গর্বেরও অংশ।

সূত্র : এনডিটিডি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X