কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

রুপিন্ধার কৌর পান্ধর এবং চরণজিৎ সিং গ্রেওয়াল। ছবি: সংগৃহীত
রুপিন্ধার কৌর পান্ধর এবং চরণজিৎ সিং গ্রেওয়াল। ছবি: সংগৃহীত

বিয়ে করে সংসার পাতবেন এমন আশায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছিলেন ৭১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নারী; কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। ভারতে পা রাখার পরই খুনের শিকার হন ওই নারী। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

গত জুলাইয়ে এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। ওই নারী নিখোঁজ হওয়ার পর লুধিয়ানা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেখানে একজন সন্দেহভাজনের নাম উল্লেখ করা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে, ৭১ বছর বয়সী ওই নারী লুধিয়ানায় বসবাসরত ইংল্যান্ডের নাগরিক ৭৫ বছর বয়সী চরণজিৎ সিং গ্রেওয়ালের আমন্ত্রণে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ওই নারীর বিয়ে হওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তিনিই এই হত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, গত ২৪ জুলাই কমল কৌর খাইরার তার বোন পান্ধরের মোবাইল ফোন বন্ধ পান। এরপরই তার সন্দেহ হয়। পরে তিনি গত ২৮ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে অভিযোগ করেন। পরে পুলিশের কাছেই এর তদন্ত ভার পড়ে।

গত সপ্তাহে খাইরার পরিবার বোনের মৃত্যুর খবর পায়। এ ঘটনায় পুলিশ সুখজিৎ সিং সোনু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি পান্ধরকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, গ্রেওয়ালের নির্দেশেই সনু ওই নারীকে হত্যা করে। এজন্য তাকে ৫০ লাখ রুপি দেওয়ার কথা বলা হয়েছিল।

লুধিয়ানা পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতীন্দর সিং বলেন, এ ঘটনায় পলাতক গ্রেওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X