কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

গরু। ছবি : সংগৃহীত
গরু। ছবি : সংগৃহীত

গরুর মাংস নিষিদ্ধ করে নতুন নির্দেশনা দিয়েছে আসাম। বুধবার (০৪ ডিসেম্বর) রাজ্য সরকারের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যজুড়ে এ নির্দেশনা জারি করেন। তিনি বলেন, হোটেল রেস্টেুরেন্টসহ যে কোনো ধরনের পাবলিক প্লেসে গরুর মাংস নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, রাজ্যের মন্ত্রিসভায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যমান আইনে গরুর মাংস খাওয়ার বিষয়ে আইন সংশোধন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে ‘আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১’ অনুসারে রাজ্যে পরিবহন, গবাদিপশু জবাই এবং গরুর মাংসের বিক্রি নিয়ন্ত্রণ করা হয়।

আইনানুসারে আসামে হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং মন্দির বা সাতরার (বৈষ্ণব মঠ) পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গবাদিপশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।

আইনে উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে আমরা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। তবে এবার আমরা অন্যান্য এলাকায় এটিকে প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমরা মন্ত্রিসভায় গরুর মাংস সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি। এখন আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের কোনও হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না। এমনকি কোনো অনুষ্ঠানে বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X