বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ । ছবি : সংগৃহীত
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ । ছবি : সংগৃহীত

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ মারা গেছেন। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে তার মৃত্যু হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এসএম কৃষ্ণ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন। বুধবার মান্ডিয়া জেলায় পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কর্ণাটক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

৯২ বছর বয়সে প্রয়াত এসএম কৃষ্ণের জন্ম ১৯৩২ সালে। জন্মস্থান মান্ডা জেলার সোমানহাল্লিতে। বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানী বানানোর ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। প্রথম দিকে কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় থাকলেও তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেছেন, কৃষ্ণের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন অসাধারণ নেতা। কৃষ্ণ সবসময় অন্যদের জীবন উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X