রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি

টিংকুর রহমান বিশ্বাস। ছবি : সংগৃহীত
টিংকুর রহমান বিশ্বাস। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের এক নেতা।

বুধবার (১১ ডিসেম্বর) তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। তার এই বক্তব্যের একটি ভিডিও দেখা গেছে সামাজিক মাধ্যমে।

এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক। পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই জেলার নেতা বলেন, মঙ্গলবারও আমরা দেখেছি, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, তারা আমাদের জন্য যথেষ্ট। আমি বলেছি, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন, আমরা বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না।

টিংকুর রহমান দাবি করে বলেন, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ১৯৭১ সালে সাত লাখ শরণার্থীকে খাওয়া-দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত। সেই বাংলাদেশ আজ যে জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের থেকে আমরা আর কী আশা করতে পারি?

প্রসঙ্গত, গত সোমবার বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছিলেন, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য।

যদিও সেই নির্দেশ অমান্য করে এক দিন পরই বাংলাদেশ নিয়ে এই মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ের এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X