কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে যুদ্ধবিমানের পর এবার ড্রোন মোতায়েন করছে ভারত

হিরন মার্ক-২ সিরিজের ড্রোন। ছবি : সংগৃহীত
হিরন মার্ক-২ সিরিজের ড্রোন। ছবি : সংগৃহীত

ক্রমেই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ভারত। চীন ও পাকিস্তানকে মোকাবিলায় সীমান্তে যুদ্ধবিমান পাঠানোর পর এবার ড্রোন মোতায়েন করছে ভারত। দেশটির সর্বাধুনিক প্রযুক্তির হিরন মার্ক-২ সিরিজের নজরদারিতে সক্ষম এমন ড্রোন মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী এবার সীমান্তে ড্রোন মোতায়েন করেছে। উন্নত প্রযুক্তির এ ড্রোন যে কোনো লক্ষ্যে আক্রমণ ও নজরদারি চালাতে পারে। এ ড্রোন চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছে।

এএনআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, সীমান্তে নজরদারি চালাতে সক্ষম এমন হিরন মার্ক-২ সিরিজের চারটি ড্রোন মোতায়েন করা হয়েছে। এগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র মোকাবিলায় সক্ষম। এগুলো উত্তরাঞ্চলের একটি বিমানঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে।

সর্বাধুনিক প্রযুক্তির এ ড্রোন স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো দূরত্ব থেকে ভারতীয় বিমান বাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এটি একটানা ৩৬ ঘণ্টা অপারেশন চালাতে পারে এবং আলোকরশ্মির মাধ্যমে দূরবর্তী লক্ষ্য নির্ধারণ ও নিজস্ব দূরপাল্লার অস্ত্র দিয়ে যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে।

এর আগে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে কাশ্মীর ও লাদাখ সীমান্তে নতুন যুদ্ধবিমান মোতায়েন করে ভারত। শ্রীনগরের বিমানঘাঁটিতে এ যুদ্ধবিমান মোতায়েন করা হয়। ‘উন্নততর’ মিগ-২৯ যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের হুমকি মোকাবিলায় মোতায়েন করা হয় বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিটিভি।

ভারতীয় বিমনাবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেন, ‘কৌশলগত অবস্থানের কারণে শ্রীনগর বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানের সাহায্যে কাশ্মীর ও লাদাখ সীমান্তের ওপর নজরদারি করা যাবে। নতুন এসব যুদ্ধবিমানের মাধ্যমে আমরা দুই ফ্রন্টেই শত্রুর মোকাবিলা করতে পারব।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আধুনিকীকরণের ফলে মিগ-২৯ যুদ্ধবিমান এখন আগের চেয়ে আরও শক্তিশালী ও নিখুঁত। রাশিয়ার প্রযুক্তি দিয়ে তৈরি এসব যুদ্ধবিমানে মাঝ আকাশেই জ্বালানি সরবরাহ করা যায়। ভারতীয় বিমানবাহিনীর হাতে এখন এমন প্রযুক্তি রয়েছে। এ ছাড়া এসব যুদ্ধবিমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X