কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...

সিউড়ি পৌরসভার স্থাপনা ও ইনসেটে স্ত্রীর সঙ্গে বাপন। ছবি : সংগৃহীত
সিউড়ি পৌরসভার স্থাপনা ও ইনসেটে স্ত্রীর সঙ্গে বাপন। ছবি : সংগৃহীত

স্ত্রীকে ভালোবেসে বড়দিনের উপহার দিতে অবাক কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। মদ্যপ অবস্থায় বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য পৌরসভার লাভ চিহ্ন চুরি করেছেন তিনি। এরপর বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সর্বশেষে এ ঘটনার অবাক এক পরিণতিও হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ সময়ের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, স্ত্রীকে ভালোবেসে পৌরসভার লাভ সাইন চুরি করেছেন বাপন বাদ্যকর নামের যুবক। পেশায় দিনমজুরের এ কাণ্ড ‘টক অফ দ্য টাউনে’ পরিণত হয়েছে। এ ঘটনায় হতবাক হয়েছেন পৌরসভা এবং পুলিশের কর্মকর্তারা। ভারতের বীরভূমে এ ঘটনা ঘটেছে।

সৌদর্য বর্ধনের অংশ হিসেবে সিউড়ি পৌরসভায় ‘আই লাভ সিউড়ি’ লেখা একটি ডিজিটাল বোর্ড লাগানো হয়েছিল। কিন্তু বড়দিনের আগে সেটি গায়েব হয়ে যায়। এরপর ঘটনাটি সিউড়িস থানায় জানানো হয়। সিসিটিভে ফুটেজে বাপনকে এ সাইন খুলে নিয়ে যেতে দেখা যায়। পরে বীরভূমের মুহম্মদবাজারের বাসিন্দা বাপন বাদ্যকরকে আটক করে পুলিশ।

বাপন বলেন, বড়দিনে স্ত্রীকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন তিনি। তবে পকেটে টাকা ছিল না। ফলে বাধ্য হয়ে লাভ চিহ্ন চুরি করেন তিনি।

বাপনের কথা শুনে হতবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারা। পরে পুলিশ এবং সিউড়ি পৌরসভার মেয়র উজ্জ্বল চট্টোপাধ্যায় মিলে তাকে এক গুচ্ছ লাল গোলাপ কিনে দেন। এদিকে খবর পেয়ে থানায় ছুটে আসেন স্ত্রী। থানার সামনে হাঁটু গেড়ে বসে স্ত্রীকে গোলাপ উপহার দেন তিনি। এ ছাড়া স্ত্রীর পায়ে হাত দিয়ে কোনোদিন চুরি না করার প্রতিজ্ঞা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X