কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:২৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়াল নয়াদিল্লি

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)’ শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তবে তাদের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিতও জানাননি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিজস্ব কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলেছে, ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসে আসা আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এ সুবিধা দেওয়া হয়েছে।

এর আগেও এফআরআরওর মাধ্যমেই শেখ হাসিনাকে ভারতে থাকার বৈধতা দেওয়া হয়। দেশটিতে উদ্বাস্তু সংক্রান্ত আইন না থাকায় এমন পদক্ষেপে নেওয়া হয়।

মাত্র একদিন আগেই জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ। দেশটির প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এতে ফের শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ছাড়া আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৫ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালত শুনানি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্য থেকে যাদের গ্রেপ্তার করা সম্ভব তাদের ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

সে সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে। এরই মধ্যে ভারতের এফআরআরও অফিসের মাধ্যমে হাসিনাকে বিশেষ সুবিধা দেওয়ার খবর এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X