কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০৬ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

বাঘের চিকিৎসায় তৈরি হচ্ছে অত্যাধুনিক হাসপাতাল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানুষরে জন্য তো অনেক হলো, এবার বাঘের জন্য তৈরি হচ্ছে হাসপাতাল। যেখানে চিকিৎসা দেওয়া হবে শুধু বাঘদের। সুপার স্পেশালিটি এ হাসপাতাল ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে।

পশ্চিমবঙ্গে সুন্দরবনের বাঘদের চিকিৎসা দেওয়া হবে হাসপাতালটিতে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি এলাকার বাঘ পুনর্বাসন কেন্দ্রে এ হাসপাতালটি তৈরি হচ্ছে।

বাঘ পুনর্বাসন কেন্দ্রে হাসপাতালটি তৈরি করা হলেও এখানে যাতে সব রকমের পশুকে চিকিৎসা দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। ভারতের বন দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র বলছে, হাসপাতালটির তৈরির কাজ এখনো চলমান রয়েছে। বাঘসহ বিভিন্ন পশুপাখির চিকিৎসার জন্য অত্যাধুনিক সরঞ্জাম রাখা হবে এই সুপার স্পেশালিটি হাসপাতালে। পশুপাখিদের অস্ত্রোপচারের জন্য তৈরি হবে পৃথক অপারেশন থিয়েটার।

‘টাইগার রেফারেল সুপার স্পেশালিটি হসপিটাল’ নামে তৈরি এই হাসপাতালে বাঘ, কুমির ছাড়াও যাতে অন্য বন্য প্রাণীদের চিকিৎসা করা যায়, সেই ভাবনা মাথায় রেখেই তৈরির পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বর্তমানে এই হাসপাতালটিতে তিনটি বাঘ ও ১১টি কুমির রয়েছে। সেগুলোর চিকিৎসার ব্যবস্থা এখানেই রয়েছে। বাইরে থেকে চিকিৎসার জন্য প্রাণীদের এই হাসপাতালে আনতে একটি বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X