কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিজ্ঞানীর সঙ্গে ৯২ বছরের রুপার্ট মারডকের প্রেমের গুঞ্জন

রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত
রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক আবারও প্রেমে মজেছেন বলে গুঞ্জন উঠেছে। ৯২ বছর বয়সী মারডকের এই প্রেমিকার নাম এলেনা জুকোভা। তিনি পেশায় বিজ্ঞানী ছিলেন। তার বয়স ৬৬ বছর।

নিউজ ওয়েবসাইট ড্রজ জানিয়েছে, সম্প্রতি মারডক ও এলেনাকে একটি প্রমোদতরীতে ছুটি কাটাতে দেখা গেছে। এরপর থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মারডকের তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের মাধ্যমে এলেনার সঙ্গে তার পরিচয় হয়েছিল।

৬৬ বছর বয়সী এলেনা একজন আণবিক জীববিজ্ঞানী। তিনি লসঅ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা গবেষণা ইউনিট থেকে অসবর গ্রহণ করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর পুলিশের সাবেক বিশেষ পরামর্শক অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মারডকের। তাদের এই সম্পর্ক বাগদান পর্যন্ত গিয়েছিল। এই বিয়ে হলে সেটি হতো মারডকের পঞ্চম বিয়ে।

১৯৫৬ সালে অস্ট্রেলিয়ান বিমান সেবিকা প্যাট্রিসিয়া বুকারকে প্রথম বিয়ে করেছিলেন মারডক। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হলে ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। তাদের সংসার টিকে ছিল ১৯৯৯ সাল পর্যন্ত।

আন্না মানের পর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন মারডক। ওয়েন্ডি ডেংয়ের সঙ্গে ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংসার করেন তিনি। ওয়েন্ডির সঙ্গে বিচ্ছেদ হলে ২০১৬ সালে সাবেক সুপার মডেল জেরি হলকে লন্ডনে বিয়ে করেন রুপার্ট। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম তিন সংসারে ছয় সন্তান রয়েছে রুপার্টের।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, মারডক নিউজ করপোরেশনের চেয়ারম্যান ও সিইও। তার প্রায় এক হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ রয়েছে। ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউইয়র্ক পোস্টের মতো বিশ্বের প্রভাবশালী বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১০

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৩

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৪

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৭

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৮

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৯

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

২০
X