কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে : দাবি ভারতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশের মধ্যকার সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথাই জানিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব চুক্তি মেনে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি স্থাপন, ডিভাইস স্থাপন করা হচ্ছে।

সীমান্তে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। এর একদিন পরই আজ সোমবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারত।

বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সীমান্তে বেড়া দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, ভারত দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X