কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করলেন স্বামী

স্বামী স্ত্রী ও প্রতীকী প্রেশার কুকার। ছবি : সংগৃহীত
স্বামী স্ত্রী ও প্রতীকী প্রেশার কুকার। ছবি : সংগৃহীত

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা বিরোধের ঘটনা অস্বাভাবিক নয়। দাম্পত্য জীবনে সামান্য বিরোধ হওয়াটা স্বাভাবিক ঘটনা। তবে এবার সামনে এসেছে এক লোমহর্ষক ঘটনা। স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করেছেন স্বামী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার পর স্ত্রীর মরদেহ গুম ও নিজের অপরাধ আড়াল করতে এমন কাণ্ড ঘটান স্বামী। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন তিনি।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী সাবেক সেনাসদস্য। তার নাম গুরু মূর্তি। আর নিহত স্ত্রীর নাম ভেঙ্কটা মাধবী।

এনডিটিভি জানিয়েছে, স্ত্রীকে হত্যার পর কয়েকটি টুকরা করেন স্বামী। এরপর অপরাধ লুকাতে তা প্রেসার কুকারে সিদ্ধ করেন তিনি। পরে স্ত্রী নিখোঁজের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

পরিবার জানায়, গত ১৬ জানুয়ারি ওই নারী নিখোঁজ হন। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে সন্দেহ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন স্বামী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্ত্রীকে হত্যার পর রাথরুমে নিয়ে টুকরো টুকরো করেন স্বামী। এরপর বিভিন্ন অংশ প্রেসার কুকারে সিদ্ধ করেন। এ সময় তিনি মরদেহের হাড়গুলোকে আলাদা করেন এবং হামানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সিদ্ধ করেন। এভাবে করে তিন দিন তিনি তা জ্বালাতে থাকেন। এরপর তা মিরপেট লেকে ফেলে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতির মধ্যে প্রায় ঝগড়া হতো। তবে কেন এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X